আটলান্টিক সিটিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলিত হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

আটলানটিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগর কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

Manual4 Ad Code

আগামী ২৭ মার্চ, সোমবার দুপুরে সিটি হলের (নগর ভবন) সম্মুখস্থ প্রাঙ্গণে এ পতাকা উত্তোলন করা হবে।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, সিটির কাউন্সিলরবৃন্দ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত থাকবেন।

প্রবাসী বীর মুক্তিযোদ্ধা জাহাংগির হোসেন ভূঁইয়া, আটলানটিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহন করে তা সফল করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, আটলানটিক সিটির নগর কর্তৃপক্ষের মাল্টিকালচারাল সার্ভিসেস এই অনুষ্ঠানের আয়োজক।

Manual5 Ad Code

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আটলানটিক সিটির সিটি হল (নগর ভবন) প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন হওযার সংবাদে বাংলাদেশ কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code