শারদোৎসবের রঙে রঙিন আটলান্টিক সিটি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: শারদোৎসবের বার্তা পেয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে ছিলেন দুর্গোৎসবের হরেক আয়োজনে। শারদোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটি।

Manual4 Ad Code

আটলান্টিক সিটিতে অবস্থিত প্রবাসী হিন্দুদের মন্দিরে গত দুই অক্টোবর, রবিবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল।পাঁচ অক্টোবর, বুধবার দুর্গোৎসব শেষ হয়। দুর্গোৎসবে তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়।

Manual5 Ad Code

শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, ধর্মসভা,আয়োজক সংগঠনের সদস্য- সদস্যাদের পরিবেশনায় সংগীত অনুষ্ঠান, পুঁথি পাঠ,কীর্তন, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরন।

গত তিন অক্টোবর, সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল মন্দির প্রাঙ্গণে শারদোৎসবে অংশগ্রহনকারী প্রবাসী হিন্দুদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁর শুভেচছা বক্তব্যে প্রবাসী হিন্দুদের যে কোন প্রয়োজনে তাঁর প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

গত চার অক্টোবর, মংগলবার রাতে প্রবাস প্রজন্মের শিশু- কিশোরদের পরিবেশিত অনুষ্ঠান সবাই প্রাণভরে উপভোগ করেন।

বিরূপ আবহাওয়া উপেক্ষা করে আবাল বৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাংগণ হয়ে উঠেছিল শারদোৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।

দুর্গাপূজার এই কয়েকটা দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে।

Manual3 Ad Code

আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই ছিল সবার অন্তরের কামনা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code