এলসি ও ডলার পরিস্থিতি স্বাভাবিক হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরকার আমদানি কার্যক্রমে কিছুটা নিয়ন্ত্রণ এনেছে। তবে আমাদের রিজার্ভের ওপর তেমন প্রভাব পড়েনি। আশা করা যায়—আগামী জুনে এলসি ও ডলার পরিস্থিতি স্বাভাবিক হবে।

Manual2 Ad Code

বুধবার (২২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ যৌথভাবে আয়োজিত লাইভ “প্রাক-বাজেট আলোচনা: প্রেক্ষিত বেসরকারি খাত” অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের সঞ্চালনায় আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং এফবিসিআই’র প্রাক্তন সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং এফবিসিসিআই’র প্রাক্তন সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন দৈনিক সমকালের সম্পাদক মোজাম্মেল হোসেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code