সাফল্য পাচ্ছেন হাথুরুসিংহে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম দফায় বাংলাদেশে দায়িত্ব পালন করে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ওইবার অনেক সাফল্য পেলেও শেষ দিকে এসে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। তবে চলতি বছরের শুরুতে দ্বিতীয়বার বাংলাদেশের কোচ হন হাথুরুসিংহে। তার কোচিংয়ে সাকিব-তামিমরা কেমন করে, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু এবার ভিন্ন অবস্থানে লঙ্কান কোচ। ক্রিকেটারদের ‘মনস্তাত্ত্বিক নিরাপত্তা’ দিয়ে সাফল্য আদায় করে নিচ্ছেন তিনি।

Manual4 Ad Code

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় ইনিংস শুরু করেন হাথুরুসিংহে। ২০ ফেব্রুয়ারি কাজে যোগ দিয়ে দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান। শুরুটা একেবারে মন্দ হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও প্রতিপক্ষকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে তার শিষ্যরা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সোমবার থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজেও একই লক্ষ্য থাকছে স্বাগতিকদের।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code