আটলান্টিক সিটিতে ১১ এপ্রিল, মংগলবার বিএএসজের ঈদ বাজার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

সুব্রত চৌধুরী- নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১১ এপ্রিল,২০২৩ মংগলবার “ঈদ বাজার” অনুষ্ঠিত হবে। সিটির ফেয়ার মাউন্ট অ্যাভিনিউতে প্রবাসীদের মিলনকেন্দ্র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই “ঈদ বাজার” আয়োজন করা হবে। ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা
পর্যন্ত “ঈদ বাজার” চলবে।যৌথভাবে এর আয়োজন করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার।
ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিতব্য এই “ঈদ বাজার”এ প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি পাওয়া যাবে।
ঈদ মেলার আয়োজকদের অন্যতম বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।
আটলান্টিক সিটিতে এই “ঈদ বাজার” আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code