সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন অফিস :
লন্ডনে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে পুর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

৪ এপ্রিল মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ হামজা।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক ও সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুলের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইছির মাহমুদ ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মিল্টন কিংন্স এর সাবেক মেয়র মোহাম্মদ দেলোয়ার খান, টাওয়ার হ্যামলেটর সাবেক মেয়র দরছ উল্লা, বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের উপদেষ্ঠা সিরাজ হক, প্রধান উপদেষ্ঠা সাবেক সভাপতি মুজিবুল মনি, সিনিয়র সহ সভাপতি মোঃ মানিক মিয়া , সহ সভাপতি খলকু কামালী, কমিউনিটি ব্যক্তিত্ব আঙ্গুর আলী, কবি আব্দুল মুক্তার মুকিত, সানু মিয়া, ইছতাব উদ্দিন আহমদ, মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ।

Manual7 Ad Code

এ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্ঠা মরহুম জিল্লুল হক ও মরহুমা রুবি হক এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে যথাসময়ে ইফতারে অংশ গ্রহণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code