হাল্যান্ডকে রোনালদো-মেসি পর্যায়ের মনে হয় গার্দিওলার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: গোল করতে পারার সক্ষমতায় আর্লিং হাল্যান্ডের নামে অনেক বিশেষন জুড়ে গেছে। গোল মেশিন তারই অন্যতম। গতকাল জোড়া গোলের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা তার তুলনা করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো আর লিওনেল মেসির সঙ্গে। সিটি কোচ মনে করেন, দুই বিশ্বসেরার মতো একই সক্ষমতা আছে নওয়েজিয়ান তারকার।

Manual3 Ad Code

প্রিমিয়ার লিগে গতকাল ৪-১ গোলে সাউদাম্পটনকে বিধ্বস্ত করেছে ম্যানসিটি। তাতে জোড়া গোল ছিল হাল্যান্ডের। হেড করে একটি গোলের পাশাপাশি আরেকটি ছিল বাইসাইকেল কিকে। জোড়া গোলের পর আবার মৌসুমে তার গোল সংখ্যাও দাঁড়িয়েছে ৪৪। যার মধ্যে প্রিমিয়ার লিগেই ৩০টি! তাতে এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রিমিয়ার লিগ ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন।

Manual7 Ad Code

শিষ্যের অবিশ্বাস্য গোল করার সক্ষমতায় গার্দিওলা প্রশংসায় ভাসিয়েছেন হাল্যান্ডকে। বিবিসিকে বলেছেন, ‘আমরা রোনালদো-মেসিকে নিয়ে দুটি অবিশ্বাস্য দশক কাটিয়েছি। হাল্যান্ডকেও মনে হচ্ছে তাদের পর্যায়ের।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code