ব্রিটেনে ট্রেইনি চিকিৎসকদের পারিশ্রমিক ফাস্ট ফুড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইংল্যান্ডের কয়েক হাজার ট্রেইনি চিকিৎসক বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করেছেন। এদের অনেকের প্রতি ঘণ্টার পারিশ্রমিক কয়েকটি ফাস্ট ফুড দোকানের শ্রমিকের চেয়ে কম। মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)-এ কর্মরত এই চিকিৎসকরা চার দিনের ধর্মঘট শুরু করেছেন। তারা দাবি জানিয়েছেন, বার্ষিক বেতন ৩৫ শতাংশ বাড়াতে হবে।

যুক্তরাজ্যের চিকিৎসকদের ট্রেড নিউনিয়ন ও পেশাজীবী সংগঠন দ্য ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বলেছে, ২০০৮ সালে মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়ার ট্রেইনি বা জুনিয়র চিকিৎসকদের পারিশ্রমিক ২৬ শতাংশ কমেছে।

Manual6 Ad Code

ইংল্যান্ডের ট্রেইনি চিকিৎসক এবং স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলসের ট্রেইনি চিকিৎসকের চুক্তি আলাদা। ওই দেশগুলোর চিকিৎসকদের পারিশ্রমিক কমেছে। তবে তারা এখনও ধর্মঘট পালন করছেন না। বিএমএ জুনিয়র ডক্টর্স কমিটির কো-চেয়ার বিবেক ত্রিবেদী বলেন, দীর্ঘ দিন ধরে আমরা অবমূল্যায়িত। আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছায় গেছি। সরকার আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code