পুরনোকে নিয়ে বিস্ফোরক সিদ্ধান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বরাবরের মতো এবারের ঈদুল ফিতরেও ঢালিউড শাসন করেছেন শাকিব খান। বুবলীকে নিয়ে তার অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সর্বাধিক হলে মুক্তি পেয়েছে, শতাধিক প্রেক্ষাগৃহে টানা দুই সপ্তাহ চলেছে। ফলে ব্যবসায়িক দিক থেকে ছবিটি এগিয়ে রয়েছে বলে মনে করছেন অনেকে।

‘লিডার’ সাফল্যে আয়েশ করে বসে থাকার সুযোগ নেই শাকিবের। কারণ ঘোষণা দিয়েছেন, আসন্ন কোরবানির ঈদেই নতুন ছবি নিয়ে হাজির হবেন। সেই ছবির নাম ‘প্রিয়তমা’। এটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। দর্শকের মাঝেও রয়েছে আগ্রহের উপস্থিতি। কেননা ছবিটির নির্মাণে আছেন হিমেল আশরাফ। যিনি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে দারুণ সম্ভাবনার জানান দিয়েছেন। এছাড়া ছবিটিতে নায়িকা হচ্ছেন কলকাতার টিভি পর্দার পরিচিত মুখ ইধিকা পাল। এটিও যোগ করেছে বাড়তি আগ্রহ।

Manual6 Ad Code

মঙ্গলবার (৯ মে) বিকালে ‘প্রিয়তমা’ ইস্যুতে সঙ্গে কথা বলেছেন নির্মাতা হিমেল। জানালেন, শুটিংয়ের জন্য ইতোমধ্যে ঢাকায় এসেছেন ইধিকা পাল। অন্যদিকে ফিটনেস, চরিত্রানুযায়ী লুক নিয়ে শাকিব খানও প্রস্তুত।

Manual8 Ad Code

নির্মাতা বললেন, ‘শুটিং আরও আগেই শুরু হয়েছে। তবে শাকিব ভাই আগামীকাল (১০ মে) যোগ দেবেন। আর নায়িকা ইধিকা পাল ক্যামেরার সামনে দাঁড়াবেন পরশু, মানে বৃহস্পতিবার। প্রথম লটে আমরা ঢাকায় শুটিং করছি। এরপর সুনামগঞ্জে যাবো, সেখানে বেশ কিছু দিন চিত্রায়ন সেরে যাবো কক্সবাজারে। আগামী ২ জুন পর্যন্ত টানা শুটিং চলবে।’

জুনের শেষ দিকে ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে শুটিংয়ের পর খুব বেশি দিন সময় পাবে না প্রিয়তমা টিম। তাই আগে থেকেই সমস্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন তারা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code