কী অফার খাবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: পাইনউড ক্যাফে ধানমন্ডির পাইনউড ক্যাফে মা দিবস উপলক্ষে ১০ শতাংশ ছাড় দিচ্ছে। মায়ের সঙ্গে রেস্টুরেন্টে গেলে যেকোনো খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ছাড়। সঙ্গে ক্যাফের পক্ষ থেকে ডেসার্ট পরিবেশন করা হবে বিনামূল্যে। এই অফার শুধুমাত্র ১৪ তারিখের জন্যই প্রযোজ্য।

Manual6 Ad Code

ক্রাউন প্লাজা ঢাকা গুলশান
মা দিবস উপলক্ষে গুলশানের ক্রাউন প্লাজা হোটেল কমপ্লিমেন্টারি বুফে ডিনারের আয়োজন করেছে মায়ের জন্য। এছাড়া কেক, পেস্ট্রি ও স্যান্ডউইচের উপর থাকছে ৫০ শতাংশ ছাড়।

Manual3 Ad Code

ঢাকা রিজেন্সি হোটেল
১৪ মে রাতের খাবারে মায়েদের জন্য বিশেষ আয়োজন রেখেছে ঢাকা রিজেন্সি হোটেল। মাকে সঙ্গে নিয়ে গেলে কেবল নিজের জন্য পরিশোধ করতে হবে মূল্য, মায়ের জন্য বুফে ডিনার মিলবে বিনামূল্যে।

শেরাটন ঢাকা
মা দিবস উপলক্ষে দুপুর ও রাতের খাবারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে শেরাটন ঢাকা হোটেল।

পিৎজা হাট
মাকে সঙ্গে নিয়ে পিৎজা খেতে যেতে পারেন ১৪ মে। দিনজুড়ে একটি পিৎজা কিনলে আরেকটি বিনামূল্যে পাওয়া যাবে পিৎজা হাট রেস্টুরেন্টে।
দ্য ওয়েস্টিন ঢাকা
মা দিবস উপলক্ষে লাঞ্চ ও ডিনারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে দ্য ওয়েস্টিন ঢাকা। এছাড়া স্পাতে ২০ শতাংশ ছাড় থাকছে এবং কফি একটি কিনলে আরেকটি পাওয়া যাবে বিনামূল্যে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code