সৌদি ও কানাডা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা অফিস: সৌদি আরব এবং কানাডা সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে। সৌদি আরব আজ বৃহস্পতিবার এ কথা জানায়।

মানবাধিকার নিয়ে ২০১৮ সালের একটি বিরোধের পরে রিয়াদ অটোয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং বাণিজ্য স্থগিত করে।

Manual4 Ad Code

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্তের ব্যাপারে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত বছর ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ফোরামের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত এসেছে।

Manual6 Ad Code

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি সরকার ২০১৮ সালে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল এবং অটোয়াতে তার নিজস্ব দূতকে প্রত্যাহার করেছিল। অটোয়া সৌদি জেলে আটক থাকা মানবাধিকার কর্মীদের মুক্তির জন্য জোরালো আহ্বান জানিয়ে সব ধরনের নতুন বাণিজ্য স্থগিত করে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য উভয়পক্ষের আকাঙ্ক্ষার ভিত্তিতে এ সমঝোতা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code