সহ্য করবে না যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চিপ জায়ান্ট কোম্পানি মাইক্রোনের ওপর চীনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র সহ্য করবে না বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো। চীনের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক জবরদস্তি’ হিসেবে আখ্যা দিয়ে এমন কথা বলেছেন তিনি।

মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্রশান্তীয় অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে রাইমন্ডো জানান, মাইক্রোনের ওপর চীনের এমন পদক্ষেপের ‘তীব্র বিরোধীতা’ করছে যুক্তরাষ্ট্র।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘একটি মাত্র মার্কিন কোম্পানিকে লক্ষ্য করে চীনের এমন ভিত্তিহীন আচরণকে অর্থনৈতিক জবরদস্তি হিসেবে দেখছি আমরা। আমদের মনে হয় না এক্ষেত্রে বেইজিং সফল হবে।’

Manual3 Ad Code

বিষয়টি নিয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও এর সঙ্গে বৃহস্পতিবার (২৫ মে) আলোচনা করেছেন জিনা রাইমন্ডো। হিরোশিমায় জি-৭ সম্মেলনে চীনের বিরুদ্ধে ‘একচেটিয়া ব্যবসা’ ধরে রাখার অভিযোগ করে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। এছাড়া দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানে সামরিক তৎপরতার বিষয়ে চীনকে সতর্কবার্তা জানিয়েছিল জোটটি। সম্মেলনে অংশগ্রহণ করেছিল মার্কিন চিপ জায়ান্ট এই মাইক্রোন কোম্পানিও।

Manual8 Ad Code

ঘটনাটির পরের দিনই ২১ মে, মাইক্রোনকে চীনের ‘নেটওয়ার্ক নিরপত্তায় গুরুতর ঝুঁকি’ হিসেবে ঘোষণা দিয়ে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা জারি করে বেইজিংয়ের সাইবার স্পেস নিয়ন্ত্রক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code