১৩৫০ মামলা নিয়ে মাঠে নেমেছে সরকার: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সাড়ে ১৩শ মামলা নিয়ে সরকার মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিরোধী দলের সাড়ে তেরশ মামলা নিয়ে সরকার মাঠে নেমেছে। যাতে আগামী নির্বাচনের আগে মামলাগুলো দ্রুত শেষ করে বিএনপি নেতাদের সাজা দিয়ে কারাগারে পাঠনো যায় এবং নির্বাচনে তারা প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে গোল দিতে পারে।

Manual5 Ad Code

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমানের সাজা বহাল এবং তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তড়িঘড়ি করে সাজা দিতে চাওয়ার বিরুদ্ধে বিএনপি এ সংবাদ সম্মেলন করে।

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, এই সরকার রাষ্ট্রীয় সকল স্তম্ভ ধ্বংস করে দিয়েছে, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বেআইনিভাবে ব্যবহার করেছে।

Manual6 Ad Code

তিনি বলেন, অত্যন্ত ক্ষোভ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, যে মামলা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন, পুনরায় শুনানি করে সেসব মামলায় রাজনৈতিক নেতাদের সাজা দেওয়া হচ্ছে। মৃত্যু ঘনিয়ে আসার আগে যখন আর কোনোরকম আশা থাকে না, তখন মানুষ যেকোনও কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে, সরকার হামলা-মামলা দিয়ে সে চেষ্টাই করছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code