দিল্লির প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার দৃশ্য সাজিয়ে কানাডায় প্যারেডের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য হিন্দুর।

উগ্রপন্থিদের কব্জা থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে পবিত্র স্বর্ণমন্দির মুক্ত করতে ১৯৮৪ সালে সেনা অভিযান শুরু করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এর জেরে ওই বছরের ৩১ অক্টোবর নিজ দেহরক্ষীদের হাতে খুন হন ইন্দিরা। ‘অপারেশন ব্লু স্টার’ অভিযানের ৩৯তম বার্ষিকীর দিনটিতে সেই দৃশ্যই তুলে ধরা হলো কানাডার একটি উৎসবে। দেশটির ব্রাম্পটন শহরে গত ৪ জুন ট্যাবলো উৎসবে শিখ জনসাধারণের একাংশের মিছিলে ইন্দিরা হত্যার দৃশ্য তুলে ধরা হয়।

Manual2 Ad Code

খালিস্তান আন্দোলনের সমর্থদের করা সেই প্যারেডে দেখা যায়, এক নারী দুই হাত মাথায় তুলে দাঁড়িয়ে আছেন। তার শাড়ি পরা শরীর রক্তে ভেসে যাচ্ছে। ওই নারীর সামনে ভারতীয় সেনার পোশাকে বন্দুক হাতে দাঁড়িয়ে দুই শিখ। তাদের বন্দুক ওই নারীর দিকে তাক করা। সেখানে বড় করে লেখা ‘প্রতিশোধ’। মূলত ইন্দিরা গান্ধীরার হত্যাকারীদের মহান হিসেবে তুলে ধরা হয় ওই প্যারেডে।

Manual4 Ad Code

এ ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কে। কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইন্দিরা গান্ধীকে অসম্মান করার ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তাব জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভোট ব্যাংকের রাজনীতি করতেই এমন ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code