ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। দেশটির মিলানে সান রাফায়েল হাসপাতালে ৮৬ বছর বয়সে সোমবার তিনি মৃত্যুবরণ করেন। ইতালীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

Manual4 Ad Code

তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন। লিউকেমিয়ার ও ফুসফুসের সংক্রমণের জন্য চিকিৎসার জন্য গত এপ্রিলে হাসপাতালে ভর্তি হন তিনি।

Manual3 Ad Code

ইতালির এই মিডিয়া মোঘল দীর্ঘদিন ধরে মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছিলেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

১৯৯৪ সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বারলুসকোনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code