খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার (১৪ জুন) তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়া ভালো আছেন।

Manual6 Ad Code

বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে কথা বলার কোনও সিদ্ধান্ত হলে জানাবো।’

এর আগে, মঙ্গলবার (১৩ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

Manual2 Ad Code

সর্বশেষ গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। পাঁচ দিন পর তিনি বাসায় ফেরেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code