বাসায় ফিরেছেন খালেদা জিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual8 Ad Code

শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে, মঙ্গলবার (১৩ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সর্বশেষ গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। সেই দফায় পাঁচ দিন পর তিনি বাসায় ফেরেন।

Manual2 Ad Code

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে খালেদা জিয়াকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code