পুতিনের হুঁশিয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) দেশগুলো ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখলে ‘গুরুতর বিপদের’ দিকে যাবে। তিনি আরও বলেছেন, ‘ন্যাটোর চেয়ে বেশি অস্ত্র মজুত আছে রাশিয়ার।’

Manual1 Ad Code

সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে পুতিন বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত করছে ন্যাটো। আমরা এখানে কী নিয়ে আলোচনা করছি? ইউক্রেনে ভারী অস্ত্র ঢুকছে। তারা এখনও ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার চিন্তা-ভাবনা করছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কয়েকটি দেশ ইউক্রেনকে ‘এফ-১৬’ যুদ্ধবিমান সরবরাহের পরিকল্পনা করছে। অবশ্য মিত্র ফ্রান্স জানিয়েছে, এই যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে শুধু প্রশিক্ষণ দেবে তারা।

Manual3 Ad Code

প্রচুর ট্যাংক দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে ব্রিটেন ও জার্মানি। সম্প্রতি ব্রিটেনের চ্যালেঞ্জার-২, জার্মানির লেপার্ড-২ এবং যুক্তরাষ্ট্রের ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে মস্কো। গত এপ্রিলে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছিলেন, জোটের অংশীদাররা শিগগিরই দেড় হাজারের বেশি সামরিক যান, ২৩০টি ট্যাংক ইউক্রেনকে দেবে। তারই অংশ হিসেবে এসব সামরিক সহায়তা পাঠাচ্ছে পশ্চিমা দেশগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code