সেরা জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:টেস্ট ক্রিকেটে বলার মতো কিংবা স্মরণে রাখার মতো একটা নজির স্থাপন করলো বাংলাদেশ। যা হয়তো টিকে থাকবো অনেক বছর। একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়ে জিতে নিয়েছে শতাব্দীর সেরা ম্যাচ। যে জয় ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের দিক থেকে তৃতীয় সর্বোচ্চও। তাছাড়া ১৯৩৪ সালের পর রানের ব্যবধানে এখন পর্যন্ত এটিই টেস্টের সবচেয়ে বড় জয়।

Manual8 Ad Code

২০০০ সালে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ এখন পর্যন্ত ১৩৮ টি ম্যাচ খেলেছে। তার মধ্যে কেবল ১৮টি ম্যাচ জিততে পেরেছে লাল-সবুজরা। হেরে যাওয়া ম্যাচগুলোর অধিকাংশই ছিল ইনিংস ব্যবধানে পরাজয়। সেই বাংলাদেশ ৪ দিনে পাক্কা ১০টি সেশন আধিপত্য দেখিয়ে ক্রিকেট খেলেছে। তাতে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের বিশাল জয়কে কেবলমাত্র ‘জয়’ হিসেবে দেখার সুযোগ নেই। এটাকে টেস্ট ক্রিকেটের নতুন সূর্যোদয়ও বলা যেতে পারে।

Manual4 Ad Code

মাত্র একটি টেস্ট প্রভাব বিস্তার করে জেতার পর এমন বিশ্লেষণ কতটা যৌক্তিক সেটি নিয়েও উঠতে পারে প্রশ্ন। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক টেস্টগুলো দেখলে দিন বদলের শুরু ধরতে হবে এখান থেকেই। মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপের পর ভয়ডরহীন ক্রিকেট খেলে ওয়ানডে দলটি হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। মাশরাফির সেই দলটিই এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল এগিয়ে যাওয়ার রসদ পেয়েছে। বাকি থাকা ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্টেও সাফল্য পেতে অনেকভাবে চেষ্টা করে যাচ্ছিল বিসিবি তথা টিম ম্যানেজমেন্ট। সেই ফল পেতে শুরু করেছে অবশেষে। যার একচেটিয়া আধিপত্যের উদাহরণ এই টেস্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code