হাতে আছে ৩০ ঘণ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ পর্যটকসহ হারিয়ে যাওয়া ডুবোযান সাব বা সাবমারসিবল ‘টাইটান’ এখনও উদ্ধার হয়নি। ছোট সাবমেরিনটির সন্ধানে রাতদিন চেষ্টা চালাচ্ছে ফ্রান্স, কানাডাসহ যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল। ডুবোযানটিতে চারদিনের অক্সিজেন মজুত থাকলেও আর মাত্র ৩০ ঘণ্টা টিকে থাকতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির। হারিয়ে যাওয়া ডুবো যানটির নাম ‘টাইটান’। তিনদিন পার হলেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও অবস্থান শনাক্ত করা যায়নি। সময় যতো গড়াচ্ছে পর্যটকদের বেঁচে থাকার সম্ভাবনা ততই কমছে। তারপরও হাল ছাড়তে রাজি না কেউই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code