টাইটানিকের পাশেই মিলল নিখোঁজ সাবমেরিনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: আটলান্টিকে নিখোঁজ সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অনুসন্ধানে এই জলযানের বাইরের আবরণের অংশ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এর আগে নিশ্চিত করে যে, অনুসন্ধান এলাকার মধ্যে একটি ধ্বংসাবশেষ ক্ষেত্র পাওয়া গেছে।

Manual5 Ad Code

পানির তলদেশে অনুসন্ধান চালানো দূর নিয়ন্ত্রিত একটি যান টাইটানিকের ধ্বংসাবশেষের পাশেই নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। ডাইভ এক্সপার্ট এবং উদ্ধার গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত এক্সপ্লোরার ক্লাবের প্রেসিডেন্ট ডেভিড মিয়ার্নস বিবিসিকে বলেন, ধ্বংসাবশেষের মধ্যে সাবমেরিনটির একটি অবতরণ ফ্রেম এবং পেছনের কভার (আবরণ) রয়েছে।

উত্তর আটলান্টিকে নিখোঁজ হয় সাবমেরিন টাইটান। এতে করে পাঁচ ক্র্যু টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। সাবমেরিনটিতে চার দিনের অক্সিজেন মজুত ছিল। কিছু বিশেষজ্ঞের অনুমান যে, বহিঃঅবকাঠামোগত ব্যর্থতার কারণে এটি বিপর্যয়কর বিস্ফোরণের শিকার হতে পারে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code