উদযাপনের অপেক্ষায় বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপে পরিকল্পনা মতো খেলতে শুরু করেছে বাংলাদেশ। দারুণ প্রস্তুতি নিয়ে বেঙ্গালুরুতে পৌঁছে শুভসূচনার ব্যাপারে আশাবাদী ছিল তারা। কিন্তু লেবাননের বিপক্ষে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় হাভিয়ের কাবরেরার দল। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নিজেদের ফিরে পায় লাল সবুজেরা। এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে দুর্দান্ত জয়। পরের ম্যাচ ভুটানের সঙ্গে। এই ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠার আনন্দে ভাসবে বাংলাদেশ। সেই সাফল্য উদযাপনের অপেক্ষায় তারা।

Manual7 Ad Code

দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম বললেন, লম্বা প্রস্তুতির ফসল পেতে শুরু করেছে বাংলাদেশ। তার ভাষ্য, ‘সৌদি আরবে ক্যাম্প করা শুরু থেকে সম্পূর্ণ একটা পরিকল্পনা-প্রক্রিয়ার মধ্যে আছি। কম্বোডিয়া-লেবানন ম্যাচ। কোচ আমাদের ভিডিওতে দেখিয়ে দেন, সেটা করেছি, সেভাবে প্রস্তুতি নিয়েছি। এর ফল এটা।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code