ঢেউ এবার সুইজারল্যান্ডে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: ফ্রান্সে পুলিশের হাতে এক কিশোরকে হত্যার প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সুইজারল্যান্ডে। বেলজিয়ামের পর ফ্রান্সে চলা বিক্ষোভের ঢেউ লেগেছে ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ডে। দেশটির ফরাসি-ভাষী অঞ্চলের জেনেভা হ্রদের শহর লুজানের রাস্তায় নেমে এসেছেন শতাধিক বিক্ষোভকারী। ফ্রান্সের মতো এতটা সহিংস না হলেও শনিবার সন্ধ্যায় দোকান ও পুলিশের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ করে পাথর ও ককটেল ছুড়ে।

Manual4 Ad Code

শহরের পুলিশ এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের ঘটনা ও দাঙ্গার প্রতিধ্বনি অনুসরণ করে একশোরও বেশি যুবক সেন্ট্রাল লুসানে জড়ো হয়েছিল। তারা দোকানপাটের ক্ষতি করেছে। পুলিশ জানায়, সোশাল মিডিয়াতে বেশ কয়েকটি আহ্বানের পর সহিংসতা শুরু হয়েছিল। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দোকানের জানালা ভেঙে দিয়েছে। এ সময় ১৫ থেকে ১৭ বছর বয়সী ৭ জনকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code