নতুন যে সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়াতে ওয়াগনার বিদ্রোহের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গুপ্তচর সংস্থা সিআইএ নতুন করে বিভিন্ন সুবিধা পাচ্ছে। এ গুপ্তচর সংস্থার প্রধান বলেছেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের নেতৃত্বকে খর্ব করে দিচ্ছে।

সিআইএ-এর পরিচালক উইলিয়াম জে বার্নস বলেছেন, এই যুদ্ধে রাশিয়ার লোকজন যেভাবে অসন্তুষ্ট হয়ে পড়েছে তার ফলে সিআইএর পক্ষে গোয়েন্দা তথ্য সংগ্রহের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আমেরিকার এই শীর্ষ গোয়েন্দা যুক্তরাজ্যের ডিচলে ফাউন্ডেশনে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিদ্রোহের সপ্তাহ খানেক পরে তিনি এই ভাষণ দেন।

Manual5 Ad Code

বার্নস বলেন, প্রিগোশিন মস্কোকে যেভাবে “সশস্ত্র চ্যালেঞ্জ” জানিয়েছেন তার প্রতি সকলেরই “মনোযোগ” আকৃষ্ট হয়েছে, যখন তার ভাড়াটে সৈন্যরা রাশিয়ার রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল।

Manual3 Ad Code

সিআইএ-র প্রধান বলেন, প্রিগোশিনের এই বিদ্রোহ পরিষ্কারভাবে মনে করিয়ে দিয়েছে যে এই যুদ্ধের কারণে পুতিনের নিজের সমাজ ও নিজের সরকার কীভাবে ক্ষয় হয়ে যাচ্ছে।”

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code