বিএনপি মুখে এক কথা বললেও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি মুখে এক কথা বলছে আর ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি আসলে সরকার পতনের আন্দোলনের কথা বলে তাদের জনবিচ্ছিন্ন কর্মীদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপির লক্ষ্য নির্বাচনে যাওয়া। বিএনপির স্বভাব হচ্ছে সবসময় দ্বি-চারিতা টাইপের। ওরা মুখে এক কথা বলে আর কাজ করে তার উল্টো। বিএনপির ঠকবাজি এসব কর্মকাণ্ড দেশের জনগণ জানে অতএব এবার দেশের জনগণকে কোনও কিছু করেই বিভ্রান্ত করা যাবে না।’

সোমবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদী ভাঙন পরিদর্শন ও তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ।

Manual1 Ad Code

আগামী ১২ জুলাই ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচির ঘোষণা দেওয়া হবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে যখন সরকার পতনের এক দফা আন্দোলন কর্মসূচি দিয়েছিল তারপর থেকে সেই একদফা কর্মসূচিইতো আছে। তাহলে তখন ওইটা কী কর্মসূচি ছিল?’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code