মঙ্গলবার বাংলাদেশে আসছে নেপাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশের নারী ফুটবল দল। আন্তর্জাতিক ম্যাচ না খেলার হতাশায় কেউ কেউ অবসরে চলে গেছেন। তবে আশার কথা হলো অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন সাবিনা-সানজিদারা। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে নেপাল।

Manual2 Ad Code

আগামী ১৩ ও ১৬ জুলাই ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। সাফ চ্যাম্পিয়নশিপে এই নেপালকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। এমনিতে অতিথিরা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে, আছে ১০১-এ। আর বাংলাদেশের অবস্থান ১৪০।

Manual3 Ad Code

লাল সবুজ দলের নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটন নেই। আগেই পদত্যাগ করেছেন। তার জায়গায় সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু দায়িত্ব পালন করবেন। এছাড়া টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি তো আছেনই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code