বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নেপাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত বছরের সেপ্টেম্বরের কথা ভুলে যাওয়ার কথা নয় নেপালের। নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ফাইনালে হেরে তারা শিরোপা বঞ্চিত হয়েছে। প্রায় ১০ মাস পর আবারও ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে তারা। এবার ঢাকার দুটি ম্যাচে শক্তি দেখিয়ে নিজেদের মাঠে পাওয়া হারের জ্বালা ভুলতে চায় অতিথিরা। ছুড়ে দিচ্ছে চ্যালেঞ্জ।

Manual5 Ad Code

প্রীতি ম্যাচ দুটি হবে ১৩ ও ১৬ জুলাই। তার জন্য এক দিন আগেই ঢাকায় এসেছে নেপাল। বিকাল সাড়ে ৫টায় দুটি ম্যাচই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

Manual1 Ad Code

মূলত এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য অতিথি দলটির ঢাকায় আগমন। তাছাড়া খেলার মাধ্যমে নিজেদের শক্তি-সামর্থ্য দেখানোর আলাদা একটা তাড়নাও কাজ করছে। দলটির কোচ অনন্ত থাপা বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শুরুতে ম্যাচ খেলতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন। ঢাকায় খেললে দলের যে উন্নতি হবে সেটাই জোর দিয়ে বলেছেন তিনি, ‘এই দুটি প্রীতি ম্যাচ খেলতে পেরে আমরা খুশি। কেননা আমরাও এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছি। বিশ্বাস করি, এই দুটি প্রীতি ম্যাচ আমাদের জন্য ফলদায়ক হবে এবং সাফ অঞ্চলের মধ্যে এ ধরণের ম্যাচও খেলা উচিত। তাতে আমাদের মেয়েদের দলের মান উন্নত হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code