পর্যটকদের আকৃষ্ট নতুন স্পট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আঁকাবাঁকা সড়কের দুই পাশে প্রকৃতিকে জড়িয়ে নীরবে দাঁড়িয়ে আছে উঁচু-নিচু পাহাড়। এমন নৈসর্গিক জায়গাটির নাম রাঙামাটি-কাপ্তাই-আসামবস্তি সড়ক। এখানে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে ‘ভিউ পয়েন্ট নীলাম্বরী’ পর্যটন স্পট। এটি এখন থেকে পর্যটকদের আকৃষ্ট করবে।

Manual4 Ad Code

আজ রোববার বিকালে আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় ‘ভিউ পয়েন্ট নীলাম্বরীর’ উদ্বোধন করা হয়। ইতিমধ্যে স্থানটি ‘আই লাভ রাঙামাটি’ নামেও পরিচিতি পেয়েছে। ভিউ পয়েন্ট উদ্বোধন শেষে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ করা হয়।

Manual2 Ad Code

এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম। এটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code