সাকিব গেলেন কানাডায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে ক্রিকেটারদের অবসর মিলছে না। জুলাইয়ের শেষ দিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্প শুরুর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ দেশ ছাড়লেন ফ্র্যাঞ্চাইজি লিগের দায়িত্ব পালন করতে। মঙ্গলবার দিনেই দেশ ছেড়েছিলেন লিটন দাস, তিনি খেলবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে, তার দল সারে জাগুয়ার্স। সাকিবও একই টুর্নামেন্ট খেলতে গেলেন মধ্যরাতে কানাডায় উড়াল দিলেন। একই সঙ্গে জিম্বাবুয়ের বিমান ধরেন তাসকিন ও মুশফিক, তারা খেলবেন জিম আফ্রো টি-টেন লিগে।

দেশ ছাড়ার আগে তিনজনই বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সেই ছবি শেয়ার করে দোয়া চেয়েছেন মুশফিক ও তাসকিন।

Manual4 Ad Code

মুশফিক দুই সতীর্থের সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘জিম আফ্রো টি-টেন খেলতে যাচ্ছি। সবার দোয়া চাই।’ বিমানে উঠে সাকিবের পাশে বসা ছবি দিয়ে তাসকিন লিখেছেন, ‘জিম আফ্রো টি-টেন খেলতে অধীর হয়ে আছি। আমাদের আপনাদের প্রার্থনায় রাখবেন।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code