বিশ্বকাপে তামিমই অধিনায়ক: পাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরর ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন বাঁহাতি ওপেনার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, তামিমই বিশ্বকাপের অধিনায়ক। রবিবার বাংলাদেশ নারী দলের টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানেও একই কথা বলেছেন তিনি।

Manual8 Ad Code

তামিমের অধিনায়কত্ব নিয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘আমি একটা সহজ জিনিস বলে দেই, বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনও সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সে-ই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code