দারুণ বোলিংয়ের পর শফিক-মাসুদের ব্যাটে পাকিস্তানের দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: গল টেস্ট জয়ের পর কলম্বো টেস্টের প্রথম দিনেই দেখা গেলো পাকিস্তানের আধিপত্য। লেগ স্পিনার আবরার আহমেদ ও পেসার নাসিম শাহর দুর্দান্ত বোলিংয়ে চা বিরতির আগেই প্রথম ইনিংসে লঙ্কানদের ১৬৬ রানে বেঁধে ফেলেছে পাকিস্তান। তার পর ব্যাট হাতে প্রতিরোধ গড়ে লিড নেওয়ার কাছে পৌঁছে গেছে সফরকারী দল। ২ উইকেটে দিন শেষ করেছে ১৪৫ রানে। পাকিস্তান আর ২১ রানে পিছিয়ে। ক্রিজে আছেন বাবর আজম (৮*) ও ওপেনার আব্দুল্লাহ শফিক (৭৪*)।

Manual6 Ad Code

টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান দল। তার পর লঙ্কান ব্যাটিং যেভাবে ধসে পড়ে, সেরকম কোনও হুমকিই ছিল না উইকেটে। প্রতিরোধ গড়ার মতো ব্যাটিং করেছেন শুধু ধনাঞ্জয়া ডি সিলভা। ৫৭ রান আসে তার ব্যাট থেকে। সঙ্গী হিসেবে ৩৪ রান করেন দিনেশ চান্ডিমাল।

ব্যাটারদের দুর্বল শট সিলেকশন ছিল লঙ্কানদের ভরাডুবির জন্য দায়ী। সঙ্গে ফিল্ডারদের অসাধারণ প্রচেষ্টাও প্রভাবক হিসেবে কাজে দিয়েছে। শ্রীলঙ্কান ব্যাটাররা যেন উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। পাকিস্তান সেসব সুযোগ কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে ম্যাচের।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code