অর্থনীতিতে দুর্বল হচ্ছে জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনোমিস্ট ভাষ্য: জার্মানির অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষণও দেখা যাচ্ছে না। গত কয়েক বছরে একাধিক সংকটে ইউরোপের কেন্দ্রের এই দেশটির ব্যবসার ধরনের দুর্বলতা ফুটে উঠেছে।

Manual5 Ad Code

চলতি শতকের শুরুর দিকে ব্যবসা বিষয়ক ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ইকোনোমিস্ট’ জার্মানির অর্থনীতি সম্পর্কে একটি রায় দিয়েছে। পত্রিকাটির মতে, জার্মানি হচ্ছে ইউরোপের ‘সিক ম্যান’৷ ইংরেজি এই বাগধারার অর্থ হচ্ছে কোনও এক শক্তিশালী গোষ্ঠীর সবচেয়ে দুর্বল সদস্য।

প্রভাবশালী পত্রিকাটির এমন মূল্যায়নের পর নড়েচড়ে বসে জার্মান সরকার, নেওয়া হয় নানা উদ্যোগ। ২০১৪ সাল নাগাদ বার্লিন ও লন্ডনের একদল অর্থনীতিবিদ জানান, ‘সিক ম্যান’ থেকে ‘ইকোনমিক সুপারস্টারে’ পরিণত হয়েছে জার্মানি।’আরও পড়ুন: জার্মানিতে মিলল ৩ হাজার বছরের পুরোনো তরবারি

Manual7 Ad Code

তবে জার্মান অর্থনীতি আবারও ধুঁকতে শুরু করেছে। টানা দুই কোয়ার্টার ধরে অর্থনৈতিক আউটপুট পড়তির দিকে। সর্বশেষ কোয়ার্টারে জার্মানির জিডিপি আগের কোয়ার্টারের মতোই স্থবির হয়ে আছে। আর সব অর্থনৈতিক সূচকও পড়তির দিকেই রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code