প্রথমবার বিশ্বকাপের ফাইনালে স্পেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: চরম নাটকীয়তায় শেষ হলো স্পেন-সুইডেনের মধ্যকার নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল। সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়েছে স্পেন।

Manual2 Ad Code

অকল্যান্ডে ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল এই ম্যাচ। দুই দল সব কিছু জমিয়ে রেখেছিল শেষ দশ মিনিট। ৮১ মিনিটে স্পেন একটি গোল দিয়ে এগিয়ে গেলেও ৮৮ মিনিটে সেটি শোধ দিয়েছিল সুইডেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু নাটকীয়ভাবে সুইডিশদের সমতা ফেরানোর পরের মিনিটেই জয়সূচক গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে লা রোহারা।

সুইডেন ব্যাক টু ব্যাক সেমিফাইনাল থেকে বিদায় নিলো। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগেই মূলত প্রাণ ফিরে পায় এই ম্যাচ। তার আগে সুযোগও সেভাবে পাওয়া যাচ্ছিল না। স্পেনকে দারুণ এক গোলে এগিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী সালমা পারাল্লুয়েলো। ৮৯ মিনিটে সুইডেনকে সমতায় ফেরান রেবেকা। তাতেও অবশ্য লাভ হয়নি। তাদের গোলের পর পর অধিনায়ক ওলগা সুইডেনের জাল কাঁপালে উৎসবের আনন্দে মাতে স্পেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code