সাঈদীকে সঠিক চিকিৎসা হয়নি: ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঠিক চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার বিচার প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

Manual2 Ad Code

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন ফখরুল।

Manual7 Ad Code

বিএনপি মহাসচিব বলে, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর রাজনৈতিক ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তিনি যে প্রখ্যাত একজন আলেম ছিলেন, তিনি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন কোরআনের তাফসিরকারক ছিলেন, কোরআন ব্যাখ্যা করতেন এবং তার এ পাণ্ডিত্যের কোনো সীমা ছিল না। তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাই। তার চিকিৎসার সুব্যবস্থা হয়েছে বলে আমরা পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি না। তাকে যে কারণে সাজা দিয়েছে, সেটা পুরোপুরি ন্যায়বিচার হয়েছিল কি না আমরা জানি না। কারণ এ সম্পর্কে দেশে-বিদেশে অনেক প্রশ্ন আছে যে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ বিচার হয়নি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code