বিস্মিত নন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

Manual6 Ad Code

নেভাদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। খবর সিএনএনের। বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বিমানে থাকা ১০ আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যমগুলো। ওই ফ্লাইটের যাত্রী তালিকায় ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নামও ছিল।

Manual7 Ad Code

বাইডেন জানান, এই রুশ ভাড়াটেকে (প্রিগোজিন) লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে, তিনি অবাক হবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মস্কোর বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের পর এই দলটি যে রুশ নিশানায় থাকবে, তা আমি আগেই ধারণা করেছিলাম। এ কারণে অবাক হইনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code