ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
স্টাফ রিপোর্ট :: 
নিউইয়রকের বিভিন্ন অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ১০ মে সোমবার  সমপন্ন হয়েছে ।
সিটির ব্রংকসে ক্লাবের কারযালয়ে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ক্লাবের সহ সভাপতি মাছুম আহমদ, হাবিব ফয়েজি, হামিদুর রহমান আশরাফ ।
ক্লাব সভাপতি মাহফুজ আদনানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাদেক রনির পরিচালনায় ইফতার মাহফিলে সিলেট অনলাইন প্রেস ক্লাবের কোষাধক্ষ মেহেদী কাবুলকে সংবর্ধিত করা হয় । সংবর্ধনার জবাবে যুক্তরাষ্ট্রে মেহেদী কাবুল স্থায়ী ভাবে থাকার আশাবাদ ব্যক্ত করেন ।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন অনলাইন একটিভিসট ঝিনুক আহমেদ, হারুন মিয়া, মেহেদী কাবুলের পুত্র তাহসিন আরাফাত প্রমুখ । ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হামিদুর রহমান আশরাফ । তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code