কেন চাঁদে ভারতীয় চন্দ্রযানের অবতরণ গুরুত্বপূর্ণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: দীর্ঘ এক মাস নয় দিনের অভিযান শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে। এ সফলতায় ভারত শুধু যে বিশ্বের অভিজাত ‘মহাকাশ ক্লাবে’ জায়গা করে নিয়েছে তা নয়, দক্ষিণ মেরুতে প্রথমবার অবতরণ করে ইতিহাসও গড়েছে। বুধবার (২৩ আগস্ট) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে চাঁদে অবতরণকারী হিসেবে বিশ্বের চতুর্থ দেশ হওয়ার গৌরব অর্জন করেছে দেশটি।

Manual7 Ad Code

সম্প্রতি পানির অস্তিত্ত্ব প্রমাণিত হওয়ার পর সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের আগ্রহ ও মনোযোগ এখন চন্দ্রপৃষ্ঠের ওই অঞ্চলটিতেই। এখানে পানি আছে বলে ধারণা করা হয়েছে। তাই গর্তগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করা মহাকাশ বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। চাঁদে পাঠানো বেশিরভাগ মহাকাশযান নিরক্ষীয় অঞ্চলে। কিন্তু চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য অবতরণ করা প্রথম মহাকাশযান। এই হিসেবে চাঁদে ভারতীয় চন্দ্রযানের অবতরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

চাঁদে পানি আবিষ্কারের প্রচেষ্টা চন্দ্রযান-৩ এর লক্ষ্য। তাই চাঁদের দক্ষিণ মেরুর দিকে মনোযোগ দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code