বিশ্ব ক্রিকেট হারালো হিথ স্ট্রিককে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক ও বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক মারা গেছেন। ফেসবুকে রবিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্ত্রী নাদিনে স্ট্রিক।

Manual7 Ad Code

ক্যানসারে আক্রান্ত স্ট্রিককে নিয়ে এর আগেও মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছিল। তবে এবার ৪৯ বছর বয়সীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পারিবারিকভাবে ঘনিষ্ঠ ও সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার জন রেনি। স্পোর্টসস্টারকে তিনি বলেছেন, ‘সকালে নিজের মাটাবেলেল্যান্ডের ফার্মে স্ট্রিক মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শান্তিতে মৃত্যু বরণ করেছেন।’

Manual5 Ad Code

কয়েক সপ্তাহ আগে সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার সোশ্যাল মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী স্ট্রিকের মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য স্ট্রিক নিজেই জানান তিনি এখনও বেঁচে আছেন। ওলোঙ্গা অবশ্য সেই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু ক্যানসারে আক্রান্ত স্ট্রিক তখন জীবনের শেষ মুহূর্তে লড়াই করছিলেন।

Manual5 Ad Code

জিম্বাবুয়ের কিংবদন্তি এই ক্রিকেটার টেস্টে ২১৬ উইকেট এবং ওয়ানডেতে ২৩৯ উইকেট শিকার করেছেন। ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন। জিম্বাবুয়ে, বাংলাদেশ তার অন্যতম। দায়িত্ব পালন করেছেন আইপিএলেও। তবে শেষ অবশ্য হয়েছে বিতর্ক সঙ্গী করে। আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করে ২০২১ সালে আট বছরের জন্য নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code