অ্যাপল ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস: অ্যাপল ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে কানাডা ভিত্তিক একটি ডিজিটাল ওয়াচডগ। বৃহস্পতিবার অ্যাপলে ইসরায়েলি কোম্পানি এনএসও-র সঙ্গে যুক্ত স্পাইওয়্যার শনাক্ত হওয়ার পর এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এক বিবৃতিতে ওয়াচডগটি জানিয়েছে, ওয়াশিংটনের এক অ্যাপল ব্যবহারকারী এনএসও’র পেগাসাস স্পাইওয়্যারের কবলে পড়েছে। তাই সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। অসতর্কতার কারণে ব্যক্তিগত সকল তথ্য চুরি হয়ে যেতে পারে।

ডিজিটাল ওয়াচডগের মতে, ভুক্তভোগীর অজান্তেই আইওএসের সর্বশেষ সংস্করণ (১৬.৬) চালিত আইফোন ডিভাইসগুলো স্পাইওয়্যারের সঙ্গে আপোস করে।

Manual2 Ad Code

সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের উপর নজরদারিসহ নানা অপব্যবহারের অভিযোগে ২০২১ সাল থেকে ইসরায়েলি সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন সরকার।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code