গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

লন্ডন অফিস: কম খরচে বসবাস, প্রকৃতির সান্নিধ্য আর কম দূষণ এসব কারণে মানুষ গ্রামে যাচ্ছেন বলে গবেষকেরা জানতে পেরেছেন

Manual7 Ad Code

গ্রাম ছেড়ে শহরে ছুটছে মানুষ। ইউরোপসহ বিশ্বের উন্নত অনেকে দেশে এমন প্রবণতা দেখা গেলেও ঠিক উল্টো ঘটনা ঘটছে জার্মানিতে। এই দেশে শহর ছেড়ে বরং গ্রামে ফিরতে শুরু করেছেন অনেকে।

Manual3 Ad Code

জার্মানির কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তথ্য বলছে, ২০১৭ সালের পর ৩০ বছল থেকে ৪৯ বছর বয়সী, যাদের সন্তান আছে এবং ২৫ বছর থেকে ২৯ বছর বয়সী তরুণ পেশাজীবীদের মধ্যে গ্রামে বসবাসের প্রবণতা বেড়েছে।
বার্লিন ইনস্টিটিউট ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষকেরা বলছেন, অতীতের চেয়ে বর্তমানে গ্রামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। সংস্থার সামাজিক মনোবিজ্ঞানী ফ্রেডেরিক জিক্সটাস বলছেন, ২০২১ সালে দুই-তৃতীয়াংশ গ্রামীণ সমাজে জনসংখ্যা বেড়েছে। এই তথ্য এক দশক আগে প্রতি চারটি গ্রামীণ সমাজের মধ্যে মাত্র একটির জন্য সত্য ছিল।

Manual4 Ad Code

পরিস্থিতি বুঝতে ভ্যুস্টেনরোট ফাউন্ডেশন ও বার্লিনের ওই ইনস্টিটিউটের গবেষকেরা জনসংখ্যা বাড়ছে এমন ছয়টি গ্রামীণ সমাজ পরিদর্শন করেছেন। সেখানে তারা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। একজন নতুন বাসিন্দা তাদের জানান, ‘আমি অনেক ভেবে গ্রামে আসার কথা ভেবেছি কারণ এখানে মানুষের সঙ্গে মানুষের বন্ধন অনেক শক্তিশালী। আর সত্যি বলতে, কিছু নির্মাণ করতে গেলে খরচ একটা বড় বিষয়। অবশ্যই গ্রামে বিষয়টা অনেক অন্যরকম।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code