বাংলাদেশের কোচিং দলে শ্রীরাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কোচিংয়ে ফের যুক্ত হলেন শ্রীধরন শ্রীরাম। ভারতে বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করলেও এবার তিনি কাজ করবেন ওয়ানডে বিশ্বকাপে। বৃহস্পতিবার ভারতের সাবেক এই ক্রিকেটাকে নিয়োগের বিষয়টি সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে বিসিবি।

বিসিবি জানায়, গৌহাটিতে বিশ্বকাপের একদম প্রস্তুতি ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২৭ সেপ্টেম্বর গৌহাটি যাবেন সাকিব আল হাসানরা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ধর্মাশালায় উড়াল দেবে দল। সেখানে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

Manual3 Ad Code

খেলোয়াড়ি জীবনে শ্রীরাম ভারতের জার্সিতে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন ৮ ওয়ানডে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে ১ হাজার ৭৫ রান করার রেকর্ড আছে ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code