বড়ডহর হাফিজি মাদ্রাসা তালামীযের কাউন্সিল সম্পন্ন সাজিব সভাপতি, শাকিল সম্পাদক।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন শাখার আওতাধীন বড়ডহর হাফিজি মাদ্রাসা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২১-সেপ্টেম্বর)দুপুর ২.০০ ঘটিকার সময় শাখার অস্থায়ী কার্যালয়ে এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা তালামীযের সহ-সভাপতি বেলাল আহমেদ।

Manual6 Ad Code

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সাগরনাল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরনাল ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি হাফিজ এমাদ আহমেদ।

Manual6 Ad Code

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সাজিব আহমেদ কে সভাপতি, শাকিল আহমেদ কে সাধারণ সম্পাদক ও হাফিজ মাসুদ আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট বড়ডহর হাফিজি মাদ্রাসা শাখার ২০২৩-২৪ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code