

ডেস্ক নিউজ:বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট নেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, এই অবস্থায় ‘খালেদা জিয়ার যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
রোববার (১৫ অক্টোবর) ১২ দলীয় জোটের নেতারা খালেদা জিয়াকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া ঘুমিয়ে থাকায় ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। তবে, মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে জোটের নেতাদের বিস্তারিত ব্রিফিং করেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে সৈয়দ ইবরাহিম বলেন, গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়।