ঘরোয়া ক্রিকেটে উইন্ডিজ বোর্ড খরচ করবে ২৭ কোটি টাকারও বেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) ঘরোয়া ক্রিকেটে খরচ করবে মোটা অঙ্কের টাকাক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) ঘরোয়া ক্রিকেটে খরচ করবে মোটা অঙ্কের টাকা।

Manual6 Ad Code

ভারতে যখন ওয়ানডে বিশ্বকাপ চলছে, ওয়েস্ট ইন্ডিজ সেখানে নিতান্তই দর্শক। কেননা, এবারই যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা হচ্ছে না উইন্ডিজের। ক্রিকেটের বাকি দুই সংস্করণ টেস্ট, টি-টোয়েন্টিতেও অবস্থা ভালো নয় ক্যারিবীয়দের। তাতেই যেন টনক নড়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোতে মোটা অঙ্কের টাকা খরচ করার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে সিজি ইউনাইটেড সুপার ফিফটি কাপের নতুন মৌসুম। তার আগে গতকাল সিডব্লুআই এক বিবৃতিতে জানিয়েছে, আগামী চার বছরে পুরুষ-নারী মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে তাদের খরচ হবে ২৫ মিলিয়ন ডলারেরও বেশি, বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ৫০ লাখ টাকা।

Manual1 Ad Code

কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানা, জ্যামাইকা, বার্বাডোজ, লিওয়ার্ড আইল্যান্ডস, উইন্ডওয়ার্ড আইল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমি—এই ৮ দল নিয়ে হবে সিজি ইউনাইটেডের নতুন মৌসুম। রাউন্ড রবিন লিগে হওয়া এই টুর্নামেন্টের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। এরপর ফাইনাল হবে ১১ নভেম্বর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ডলার (বাংলাদেশি ১ কোটি ১০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি ৫৫ লাখ টাকা)। গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলও পাবে ৫৫ লাখ টাকা।

সিডব্লিউআইয়ের সভাপতি ডক্টর কিশোর শ্যালোর মতে, ক্রিকেটারদের প্রাইজমানি বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্যালো বলেন, ‘ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতেই ক্রিকেটারদের এমন টাকা পয়সা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটার সঙ্গে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট মিলে আন্তর্জাতিক ক্রিকেট ও আমাদের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে ব্যবধান কমাতে পারবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি, এটা খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে। খেলায় বিনিয়োগের এটা একটা অংশ এবং তাদের জন্যও, যারা মাঠে পতাকা উড়িয়ে থাকে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code