আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে কবির বিন আনোয়ারের আশ্বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

Manual5 Ad Code

রোববার (১২ নভেম্বর) রাতে ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি এ আশ্বাস দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীদের দাবি নিয়ে আলোচনা করবেন বলেও জানান।

Manual3 Ad Code

৩৫ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শরিফুল হাসান জানান, বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল। বৈঠকে আমাদের দীর্ঘ ১০ বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেছি। তিনি (কবির বিন আনোয়ার) আমাদের কথাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আজ সোমবার বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবো।

বৈঠকে অন্যদের মধ্যে ৩৫ আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সানোয়ারুল হক সানি, সদস্যসচিব মোহাম্মদ রাসেল ও আরেক সদস্যসচিব মো. খোকন মিয়া প্রমুখ।

শরিফুল হাসান বলেন, গত মেয়াদে বিষয়টি নিয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাবে বুঝিয়েছেন। আমরা এটা জেনেছি। প্রধানমন্ত্রী ড. সাদিকের কাছে ৩৫-এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি দাবির ভুল ব্যাখ্যা তুলে ধরেন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, পিএসসির এ চেয়ারম্যানের কারণেই সরকারের গেলো মেয়াদে আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। এখনো আন্দোলনকারীরা সক্রিয়া। সারাদেশে চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য একটা চাপ রয়েছে। আমরাও রাজপথে রয়েছি। রাজপথেই দাবি বাস্তবায়ন হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code