নির্বাচনের যাওয়ার ঘোষণা দিয়ে ইবরাহিমের নেতৃত্বে যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিলাষ নিয়ে কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন দলটির সভাপতি সৈয়দ মুহাম্মদ।

কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে এ জোট পরিচালিত হবে।

অনুষ্ঠানে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে যুক্তফ্রন্টের।

Manual1 Ad Code

এর আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন দল ও জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম।

১২ দলীয় জোটের সূত্র থেকেই নতুন এই জোট গঠনের খবর পাওয়া যাচ্ছিল। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন নতুন জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

Manual2 Ad Code

এ দিন এই বিষয়ে আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে।

Manual8 Ad Code

নতুন এই জোট নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’

এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনীতিতে স্বাধীন চিন্তা থাকতেই পারে। যে যার মত সিদ্ধান্ত নিতেই পারেন। এতে কারও কিছু বলার নেই।’

নির্বাচনে অংশ নিতে এই জোট কি না—এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘নির্বাচনের মৌসুমে যখন জোট হয়েছে তেমনটা হতেই পারে। সময় হলে দেখতে পাবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code