চুক্তি নবায়ন না করলে রাহুলের পদে বসতে পারেন লক্ষ্মণ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual7 Ad Code

আক্ষেপ নিয়েই ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ঘোচানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন কোচ হয়ে।

Manual5 Ad Code

কিন্তু দুইবারই শূন্য হাতে ফিরতে হলো রাহুলকে। সামনে অবশ্য সুযোগ থাকছে তাঁর। কিন্তু সেই সুযোগ নিচ্ছে না তিনি। ভারতের ডাগআউটে আর থাকতে চান না বলে নতুন করে চুক্তি করেননি ভারতের সাবেক ব্যাটার।

Manual1 Ad Code

এতে বিশ্বকাপের ফাইনালই ভারতের কোচ হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে রাহুলের। ভারতীয় কোচ নিজে এখনো পর্যন্ত কিছু না জানালেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে রোহিত শর্মা–বিরাট কোহলিদের সঙ্গে তাঁর পথচলা থামতে যাচ্ছে।

বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রাবিড় জানিয়েছেন, আর পূর্ণ মেয়াদে কোচ হতে আগ্রহী হন তিনি। খেলোয়াড় হিসেবে ২০ বছর দলের সঙ্গে ভ্রমণ করেছে। গত দুই বছরও কোচ হিসেবে একই কাজ করেছে। নতুন করে আর এমনটি চান না তিনি। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে থাকতে পছন্দ করছেন তিনি, যদি আবারও সেই পদে ফেরেন তাহলে নিজ শহর বেঙ্গালুরুতে থাকতে পারবেন।’

২০২১ সালের নভেম্বরে ২ বছরের চুক্তিতে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। তাঁর অধীনে অনেক দ্বিপক্ষীয় সিরিজ জিতলেও সর্বশেষ এশিয়া কাপ ছাড়া বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। উল্টো টি–টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ঘরের মাঠে বিশ্বকাপেও হতাশ হয়েছেন।

Manual7 Ad Code

রাহুলের পথচলা থামলে শুরু হতে পারে তাঁর বন্ধু ভিভিএস লক্ষ্মণের। যিনি আজ থেকে শুরু হওয়া ভারত–অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় দলের স্থায়ী কোচ হতেও তিনি রাজি আছেন বলে জানিয়েছে ওই সূত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code