বিদেশিরা খড়্গ হলে কীভাবে প্রতিহত করতে হয় আমরা জানি: পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: ‘বিদেশিরা আমাদের ওপর যদি খড়্গ হয়ে যায়, আমরা অবশ্যই জানি কীভাবে প্রতিহত করতে হয়।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Manual6 Ad Code

আজ শুক্রবার সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি। বিদেশিদের কথা চিন্তা করি না। বিদেশিরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, আমরা সেটা গ্রহণ করব। আর আমাদের ওপর যদি খড়্গ হয়ে যায়, আমরা অবশ্যই জানি কীভাবে তাদের প্রতিহত করতে হয়। ভয় পাবেন না। একাত্তর সালেও আমাদের সঙ্গে অনেকেই ছিলেন না। কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা বিজয়ী জাতি।’

Manual6 Ad Code

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা খুব বাস্তববাদী সরকার। অতীতের মতো এবারও সুন্দর সরকার গঠিত হওয়ার পর তারা আমাদের সমর্থন দেবে। একাত্তর সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না। কিন্তু বিজয়ের পর জাতিসংঘের সদস্য পদের জন্য প্রস্তাব করলে আমেরিকা তাতে ১৫ বার সমর্থন করে। যখন বাংলাদেশ গড়ে উঠেছে, সুন্দর সরকার এসেছে, আমাদের তারা সমর্থন দিয়েছে, এবারও তা-ই হবে। আমরা সেই আশা করি।’

Manual3 Ad Code

দেশে নির্বাচনের জোয়ার বইছে দাবি করে আব্দুল মোমেন বলেন, ‘সব দল নির্বাচনে আসতে শুরু করেছে। নাশকতা বাদ দিয়ে জনসমর্থন যাচাইয়ের জন্য বিএনপির উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা।’

পররাষ্ট্রসচিবের ভারত সফরে দুই দেশের মধ্যকার ছোটখাটো সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code