১০ বছর পর লন্ডনে গাইবেন জেমস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

১০ বছর পর লন্ডনে কনসার্টে অংশ নিচ্ছেন ‘নগর বাউল’ জেমস। ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে গাইবেন তিনি। এ ছাড়া ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।

Manual3 Ad Code

রবিন বলেন, ‘৮ ও ১০ ডিসেম্বর লন্ডন এবং বার্মিংহামে কনসার্টে অংশ নেবেন জেমস। সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে একধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি, জমজমাট একটি আয়োজন হবে।’

কনসার্টে অংশ নেওয়ার জন্য গতকাল লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জেমস ও তাঁর দল। কনসার্ট শেষে ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। দেশে ফিরে কয়েকটি কনসার্টে গাওয়ার কথা রয়েছে জেমসের। তবে এবার রাজনৈতিক কারণে কনসার্টের সংখ্যা কম বলে জানান রবিন ঠাকুর।

Manual5 Ad Code

গত মে মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেমস। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন তিনি। থাকবেন এক মাস। কিন্তু সেখানে পৌঁছার পর শ্রোতা ও শো আয়োজকদের আগ্রহের কারণে বদল আনতে হয়েছে সফর শিডিউলে। এক মাসের বদলে তাঁকে থাকতে হয়েছিল দুই মাস সাত দিন, অংশ নিয়েছিলেন ২৫টি শোতে। প্রতিটি শোই ছিল দর্শকে মুখর।

Manual8 Ad Code

সর্বশেষ গেল রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code