উত্তর কোরিয়ার পারমাণু কর্মসূচি থামাতে একজোট যুক্তরাষ্ট্র, দ. কোরিয়া ও জাপান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরি এবং অন্যান্য দেশের সঙ্গে সামরিক সহযোগিতা দমাতে আন্তর্জাতিকভাবে আরও কঠোর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। আজ শনিবার সিউলে এক বৈঠকে এ আহ্বান জানান তাঁরা।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ কর্মসূচির কারণে কোরীয় উপদ্বীপ অঞ্চলে বর্তমান সর্বোচ্চ উদ্বেগ বিরাজ করছে। দেশটির বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।

কিম জং উনের এ কর্মসূচির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা এই অঞ্চলে তাদের ত্রিপক্ষীয় সহযোগী সম্পর্ক আরও বেশি করে প্রদর্শন করছে এবং তাদের সম্মিলিত সামরিক অনুশীলনকে আরও শক্তিশালী করছে। তবে কিম এ অনুশীলনকে আক্রমণের মহড়া হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চো তাই–ইয়ং বলেন, তিন নিরাপত্তা উপদেষ্টাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক রেজুলেশনের অধীনে উত্তর কোরিয়ার বাধ্যবাধকতা পুনর্নিশ্চিত করেছেন। এ রেজুলেশনগুলো অনুসারে, উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গে অস্ত্র ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে।

Manual5 Ad Code

চো বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনগুলো কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে তিনটি দেশের মধ্যে সমন্বয় জোরদার করতে সম্মত হয়েছি।

চো আরও বলেন, গত মাসে উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের কারণে এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দক্ষিণ কোরিয়ার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের ওপর নজরদারি করে নিজের পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বাড়ানোকে সঠিক বলেই দাবি করছে উত্তর কোরিয়া।

Manual7 Ad Code

এ ছাড়া উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র লেনদেন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন, সিউল ও টোকিও। তাদের ধারণা, উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করছে। এর পরিবর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনকে পারমাণবিক অস্ত্র সজ্জিত সামরিক বাহিনী প্রস্তুত করতে রুশ প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে।

বৈঠকের পর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান বলেন, ওয়াশিংটন প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার জন্য জন্য সিউল ও টোকিওর সঙ্গে কাজ করছে। তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ জাতীয় কর্মকাণ্ডের প্রতিক্রিয়া বাড়ানোরও চেষ্টা করছে। চলতি ডিসেম্বর মাস থেকেই তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে যাবতীয় তথ্য আদান প্রদানের চুক্তি নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করেছে।

Manual6 Ad Code

সালিভান বলেন, তারা উত্তর কোরিয়ার সাইবার অপরাধ, ক্রিপটোকারেন্সি অর্থ পাচার ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোর তোয়াক্কা না করে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার জবাব ও দেবেন।

গতকাল শুক্রবার সালিভান পৃথকভাবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের পরিচালক চো তাই–ইয়ং ও জাপানের জাতীয় নিরাপত্তা সেক্রেটারিয়েট সেক্রেটারি জেনারেল তাকেও আকিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়াও সালিভান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লের সঙ্গেও সাক্ষাৎ করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code